July 9, 2026, 6:19 pm

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগে বাধা দেওয়ায় ভুক্তভোগীকে মারধর ও প্রাণনাশের হুমকি

Reporter Name
  • আপডেট Wednesday, July 16, 2025
  • 88 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগে বাধা দেওয়ার কারণে ইয়াসিন আলী (৩৯) নামে এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। সোমবার (১৪ জুলাই ) বিকালে এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তরা হলেন- মো. কামরুজ্জামান টুটুল (গ্যাস টুটুল(৫০) মো. রানা (৩০) মো: বাবু (৪০) মো.ইসমাইল মিজি (৫০) অজ্ঞাতনামা ৫০/৬০ জন।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী ইয়াসিন আলী জানান, কামরুজ্জামান টুটুল ওরফে গ্যাস টুটুল আওয়ামীলীগের ক্ষমতা থাকা কালীন অবৈধ ভাবে দীর্ঘ দিন যাবৎ গ্যাস লাইন দিয়ে আসছিল। বর্তমানে তিনি বিএনপি নাম ভাঙ্গিয়ে এলাকায় অবৈধভাবে গ্যাস লাইন দিয়ে আসছে। অভিযুক্তরা সকলেই এলাকায় গ্যাসের অবৈধ লাইনের সাথে জড়িত। গত (১৪ জুলাই) সোমবার বিকালে আমি দেখতে পায় কামরুজ্জামানের নেতৃত্বে এলাকার মধ্যে অবৈধ গ্যাস লাইন সংযোগ দিচ্ছেন তারা। এ সময় আমি ন্যায়সঙ্গত প্রতিবাদ করিলে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি মারধর করে। মারধরের এক পর্যায়ে তারা ধাড়ালো দেশিও অস্ত্র এবং পিস্তল দেখিয়ে বিভিন্ন ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্ত মো. কামরুজ্জামান টুটুল (গ্যাস টুটুল) বলেন, একটি নতুন বাড়ির গ্যাস সংযোগের কাজ করছিলেন আমার লোকজন। কিন্তু তিনি তাতে বাধা দিলে আমার ছেলে গিয়ে একটু বিশৃঙ্খলা করলে আমি বাধা দেয়। অভিযোগের বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর