নিজস্ব প্রতিবেদক:: নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় জেলা শহরের মোক্তারপাড়া ব্রীজ সংলগ্ন ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যূথানে শহিদদের স্মরণে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ স্থাপন আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে। জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ স্থাপন কাজের প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম, মনিরুজ্জামান দুদু, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরীসহ জুলাই-আগস্ট গণঅভ্যূথানের নেতৃবৃন্দ।