August 24, 2026, 7:29 pm

নুরুল ইসলাম ছিলেন সাচ্চা দেশপ্রেমিক: হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Monday, July 14, 2025
  • 105 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা :: বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম ছিলেন সাচ্চা দেশপ্রেমিক। তিনি দেশের মানুষের কল্যাণে গ্রুপ অব ইন্ডাস্ট্রি তৈরি করে গেছেন। সুযোগ থাকা সত্ত্বেও তিনি বিদেশে একটি পয়সাও পাচার করেননি। রোববার বাদ আসর টঙ্গী বড় দেওড়া হযরত শাহজালাল (র.) রোডে আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মসজিদে যুগান্তরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুন নাঈম জামে মসজিদের ইমাম মাওলানা আলী হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন- লুৎফর রহমান, মারুফ আহমেদ, মো. জাকির হোসেন, আব্দুল সাত্তার ও এতিমখানার ছাত্ররা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর