August 24, 2026, 7:31 pm

উপযুক্ত ও দেশ প্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয় : অধ্যাপক জামাল উদদীন

Reporter Name
  • আপডেট Friday, July 11, 2025
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘাঁটিতে পরিনত করার জন্য আহবান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন। আজ শুক্রবার ( ১১ জুলাই) গাজীপুর মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে ষান্মাসিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উপযুক্ত ও দেশ প্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে হলে তাকওয়াবান, পরহেজগার ও দেশ প্রেমিক মানবিক মানুষকে ক্ষমতায় পাঠাতে হবে। এই জন্য গাজীপুরের প্রতিটি বাড়ি বাড়ি, অলিগলি, ডোর টু ডোর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের পক্ষে জোরদার প্রচারনা চালিয়ে যেতে হবে। গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় কয়েকটি ভাগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিটি ওয়ার্ডের গত জানুয়ারি থেকে জুন ‘২৫ ষান্মাসিক রিপোর্ট আলোচনা পর্যালোচনা করা হয়। প্রধান অতিথি আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের দাওয়াতী কাজের জন্য ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ সর্বস্তরের দায়িত্বশীলদের কঠোর পরিশ্রম করার আহবান জানান। সকালে কোনাবাড়ি থানায় ও বিকেলে মহানগর পেশাজীবি দায়িত্বশীলদের নিয়ে গাজীপুর শিববাড়ি জামায়াত অফিসে সম্মেলন গুলো অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন গুলোতে গাজীপুর মহানগর জামায়াতের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও বিভাগীয় ওয়ার্ড দায়িত্বশীলগন অংশ নিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর