July 9, 2026, 7:31 pm

১১ জুলাই ‘প্রথম প্রতিরোধ দিবস’, কুমিল্লায় উপদেষ্টা আসিফ

Reporter Name
  • আপডেট Friday, July 11, 2025
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১১ জুলাইকে আন্দোলনের ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। আজ শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে ‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই’ শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হায়দার আলী।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১ জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই প্রতিরোধ আন্দোলনকারীদের সাহস সঞ্চার করেছিল। চব্বিশের ১১ জুলাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। সেদিন বিকালে শাহবাগে কর্মসূচি ছিল। তখন খবর আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা হয়েছে। আপনারা সেদিন ব্লকেড কর্মসূচি সফলই করেননি, রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। আপনাদের সেই সাহসিকতা ও প্রতিরোধ কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে আরো আশা ও সাহস সঞ্চার করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যে স্থানটিতে আপনারা ব্লকেড করে বিজয় এনেছিলেন সরকারের পক্ষ থেকে সেখানে ‘প্রতিরোধ মিনার’ স্থাপন করা হবে। এ সময় জুলাই অভ্যুত্থানে অবদান রাখায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনটি বাস উপহার দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। পরে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই মিনার’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর