May 25, 2026, 10:06 am

টঙ্গীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে প্রতিবন্ধী বিদ্যালয় দখলের চেষ্টা ২০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ!

Reporter Name
  • আপডেট Friday, July 11, 2025
  • 552 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর বউ বাজার এলাকায় বিএনপি নেতা বিএম শামীমের পরিচয় দিয়ে একটি প্রতিবন্ধী বিদ্যালয় দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় বিদ্যালয় ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
অপরদিকে বিদ্যালয়ের বর্তমান দায়িত্বে থাকা শামীমা খানম বলেন, এই প্রতিবন্ধী বিদ্যালয়ের জায়গা ও কৃষি জমি দখলে নিতে আমার কাছে বিএনপি নেতা বিএম শামীমের পরিচয় দিয়ে নুরে আলম তার লোকজন দিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে ওই এলাকায় থাকতে দিবে না বলে হুমকি-ধমকি দিচ্ছে। চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙ্গিয়ে এবং নেতাদের ছত্রছায়ায় এলাকায় আধিপত্যবিস্তার করতে আমার পরিবারসহ এলাকার সাধারণ মানুষকে হয়রানি করছে। এইসব চাঁদাবাজদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। চাঁদাবাজরা বিএনপির প্রভাব খাটিয়ে এইসব অপরাধ কর্মকান্ড চালাচ্ছে। চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছি।
এ বিষয়ে বিএনপি নেতা বিএম শামিম বলেন, কেউ যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করে তাহলে স্থানীয় পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। বিএনপিতে কোন চাঁদাবাজির স্থান নেই। আমার পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না। বিএনপির কোন নেতাকর্মী যদি চাঁদাবাজিতে জড়িত থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, টঙ্গীর বউ বাজার এলাকায় শিশু-কিশোরদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করা হয়। এই বিদ্যালয়ে অল্প বেতনে প্রায় শতাধিক অসহায়, গরিব, প্রতিবন্ধী ও এতিম শিশু-কিশোর লেখাপড়া করছে। বর্তমানে এই প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিচালনা করছেন শামীমা খানম। তিনি সমাজের ঝড়ে পড়া অসহায়, প্রতিবন্ধী শিশু-কিশোরদের ভবিষতের কথা চিন্তা করে তার বাবার পৈত্রিক জায়গায় এই বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয়টি এলাকায় সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর