July 9, 2026, 6:17 pm

টঙ্গীতে শ্রমিক আন্দোলনের মুখে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Reporter Name
  • আপডেট Thursday, July 10, 2025
  • 87 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গী বিসিকের মা টাওয়ারে অবস্থিত গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক আন্দোলনের মুখে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
কারখানার ফটকের সামনে টাঙানো নোটিশে বলা হয়েছে, গত মঙ্গলবার জুলাই থেকে শ্রমিকরা চলতি বছরের জুন মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ দফায় দফায় আলোচনা করে শ্রমিকদের বুঝালেও শ্রমিকরা কর্তৃপক্ষের কথায় রাজি না হয়ে পুনরায় কর্মবিরতিতে যান। একপর্যায়ে শ্রমিকদের কর্মসূচিকে ‘অনৈতিক কর্মবিরতি’ আখ্যা দিয়ে স্বাভাবিক কর্মপরিবেশ না থাকার কারণ দেখিয়ে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানায়, সকাল ৮টায় শ্রমিকরা কাজে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে ঘরে ফিরে যান। এ সময় বৃষ্টিতে ভিজে বা ছাতা মাথায় দিয়ে কাজে আসা শ্রমিকদের কারখানার সামনে ভিড় করতে দেখা যায়। শ্রমিক আন্দোলন ও কারখানাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার ভেতরে ও বাইরে জলকামানসহ পুলিশের উপস্থিত লক্ষ্য করা যায়। গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মো. সুজন মিয়া বলেন, ‘আজ বেতন দেওয়া হবে। শনিবার থেকে শ্রমিকরা কাজ করবেন, আমরাও কারখানা খুলে দেব।’
গাজীপুর শিল্প পুলিশ-২ এর টঙ্গী অঞ্চলের পরিদর্শক মো. হাবিল হোসাইন বলেন, ‘শ্রমিক আন্দোলনের কারণে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর