November 27, 2026, 3:06 am

গাজীপুরের কালীগঞ্জে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, July 10, 2025
  • 120 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের তিনটি মাদকবিরোধী অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন। বুধবার (৯ জুলাই) দুপুরে ও রাতে উপজেলার বোয়ালী, করান ও তুমলিয়া গ্রামে এ সব অভিযান চালান হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের অতুল রোজারিওর স্ত্রী পারুল রোজারিও (৫০), নাগরী ইউনিয়নের ছোট করান গ্রামের মৃত জজ গমেজের ছেলে নিলয় গমেজ (২৫) ও কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া পূর্বপাড়া গ্রামের মানুন শেখ ওরফে ব্লক মামুন (৪৫)।
ওসি আলাউদ্দিন জানান, গ্রেপ্তার সকলে এলাকার চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পারুলকে ১৫ লিটার, নিলয়কে ৩০ লিটার চোলাই মদ ও ব্লক মামুনকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়। তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর