October 9, 2026, 3:31 am

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী আটক

Reporter Name
  • আপডেট Tuesday, July 8, 2025
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলামকে আটক করেছে র‌্যাব-১এর সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুবাইলের পদ-হারবাইদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে র‌্যাব সদস্যরা তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশে সোপর্দ করে।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গাজীপুরা এলাকার স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড কারখানায় ঝুট নিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাকে গাজীপুর আদালতে পাঠিয়েছে।
উল্লেখ্য, চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের দায়ে গত রোববার গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত নোটিশে তাদের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর