স্টাফ রিপোর্টার :: “একটি গাছ, একটি প্রাণ” — এই মূলমন্ত্রকে ধারণ করে আজ মঙ্গলবার এপিবিএন হেড কোয়ার্টার কম্পাউন্ডে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এই পরিবেশবান্ধব উদ্যোগটি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিবিএন-এর ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন এপিবিএন এর ডিআইজি (প্রশাসন) মোঃ মোস্তফা কামাল, ডিআইজি (অপারেশন) আবুল খায়ের, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মোঃ আব্দুর রাজ্জাক, বিপিএম, পিপিএম-সেবা, জিএমপি’র অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং এপিবিএন হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। সকল সদস্য একসাথে গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ।