July 9, 2026, 2:50 pm

গাজীপুরে ক্লিন সোসাইটির উদ্যোগে এতিমখানায় বৃক্ষ বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, July 7, 2025
  • 81 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ক্লিন সোসাইটি অব গাজীপুরের উদ্যোগে মহানগরের দুটি এতিমখানায় ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহানগরীর জয়দেবপুর দারুস সালাম (গোরস্থান) এতিমখানা ও ফাইজদ্দিন-কছিমদ্দিন এতিমখানা এ বৃক্ষ বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্লিন সোসাইটি অব গাজীপুরের প্রশাসনিক পরিচালক মো. নুরুল ইসলাম কাজল ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকৌশলী মো. আমির হোসেন। এছাড়াও ক্লিন সোসাইটির অন্যান্য পরিচালক ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. রাজিব ভূঁইয়া, মো. মনির হোসেন সরকার, মীর ফরিদ প্রমুখ। এই মহতী উদ্যোগে অংশগ্রহণকারী সবাই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পরিবেশ ও সমাজকল্যাণে ক্লিন সোসাইটি অব গাজীপুর এর ভূমিকা আরও প্রসারিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর