May 30, 2026, 6:00 pm

টঙ্গীতে টিউটর গাইড ক্যাম্পা-২ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, July 6, 2025
  • 90 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড এলাকায় আজ রোববার সকালে টিউটর গাইড ক্যাম্পা-২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের সুযোগ্য সন্তান সরকার শাহনূর ইসলাম রনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, শিক্ষার গুরুত্ব অপরিসীম। এটি একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির চাবিকাঠি। শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং এটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা এবং সঠিক জীবনবোধ অর্জনে সহায়তা করে, যা একটি সমৃদ্ধিশালী ভবিষ্যৎ গড়ার জন্য অপরিহার্য। আগামীর প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ রাখতে শিক্ষা-কার্যক্রম চালিয়ে যাওয়ার পথকে আরো বেশি বেগবান করতে সরকার পরিবারের সদস্যদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিশাত ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল বাতেন, মনোয়ারা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া মিতু, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্বাস আলী, লিটল ফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: বেলায়েত হোসেন, আকিজ ফাউন্ডেশন এন্ড কলেজের সিনিয়র লেকচারার মাসুদ আহমেদ, মো: ইমন আহমেদ ও মো: আনিসুর রহমান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর