August 24, 2026, 4:48 pm

গাজীপুরে বিশিষ্ট শিল্পতি আজিজ চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Sunday, July 6, 2025
  • 138 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আজিজ চৌধুরীর তৃতীয় মাত্যৃবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম আজিজ চৌধুরী বড় ছেলে (এসি শিল্প গ্রুপ), স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান ও বিজিএমই এর সদস্য সালাউদ্দিন চৌধুরী, ছোট ছেলে তারেক চৌধুরী, পুলিশ প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে আজিজ চৌধুরীর বিভিন্ন কর্মজীবনের উপর আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বাদ মাগরিব নামাজের পর মরহুম আজিজ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, মরহুম আজিজ চৌধুরী শিল্প গ্রুপের (এসি শিল্প গ্রুপ) প্রতিষ্ঠাতা, নবজান বায়তুল মামুর চৌধুরী বাড়ী জামে মসজিদ ও আজিজ চৌধুরী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করেছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর