July 9, 2026, 1:32 pm

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীতে লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, July 5, 2025
  • 78 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নির্দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই ) বিকালে টঙ্গীর ৫১ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাতাইশ এলাকায় সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের ছেলে যুবদল নেতা সৌমিক সরকার, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. খোকন,নাহিদ হাসান হৃদয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। এ সময় যুবদল নেতা সৌ সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার কথা বলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর