টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আজিজ চৌধুরী শিল্প গ্রুপের (এসি শিল্প গ্রুপ) প্রতিষ্ঠাতা ও নবজান বায়তুল মামুর চৌধুরী বাড়ী জামে মসজিদ ও আজিজ চৌধুরী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী মরহুম আব্দুল আজিজ চৌধুরী’র ৩য় মৃত্যু বার্ষিকিতে উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে আলহাজ্ব আজিজ চৌধুরী ইসলামী কমপ্লেক্স ও নবজান বায়তুল মামুর চৌধুরীবাড়ী জামে মসজিদে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম আজিজ চৌধুরী বড় ছেলে এসি শিল্প গ্রুপ ও স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান ও বিজিএমই এর সদস্য সালাউদ্দিন চৌধুরী ও ছোট ছেলে তারেক চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। জুম্মার নামাজ আদায়ের পর মরহুম আজিজ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত,মরহুমের কবর জিয়ারত ও তবারক বিতরণ করা হয়।