মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর পূবাইলে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ৯জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পূবাইল মেঘডুবি সাকিনস্থ সাবরিনা ড্রিম রিসোর্ট পার্কের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- আলী রাজ (২৮), শিপন সূত্রধর (৪১), জহির (৪৮), সনজয় চন্দ্র (৪৫), মোঃ সেলিম রেজা (৫২), মোঃ রায়হান (২৮), আজিজুর (৪৮), জয় সূত্রধর (৪১) ও সমির সেন গুপ্ত (৬০)। আজ বৃহস্পতিবার পূবাইল থানার এসআই মোঃ নাসির উদ্দিন এ তথ্য জানান।
এ সময় জুয়া খেলার একটি সুটিং বোর্ড, জুয়া খেলার একটি ব্যানার, ১৫টি পিন, ১ সেট তাস, বোর্ডে থাকা নগদ ১৯ হাজার ৫শ‘ টাকা, ৩টি স্টিলের তৈরী বক্স, জুয়ারী সরঞ্জাম ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ১টি চঊঅজখ রংয়ের অঢওঙ প্রাইভেট কার, ১টি চঊঅজখ রংয়ের চজঊগওঙ প্রাইভেট কার, ১টি কালো রংয়ের ণঅগঅঐঅ কোম্পানীর ঝঈঙটঞও, ১টি নীল রংয়ের ঋত-ঝ মোটর সাইকেল ও ১টি কালো রংয়ের ঈঠত ১৫০ উদ্ধার হয়। সন্ধ্যা ৬.৫০ মিনিটে জব্দতালিকা মূলে জব্দ করে আসামীদের এবং জব্দকৃত আলামত নিজ হেফাজতে নেন। এ ঘটনায় পূবাইল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।