July 23, 2026, 10:07 pm

ময়মনসিংহে ঐতিহাসিক ৬ দফা দিবসে আলোচনা

মুহম্মদ আবুল বাশার ::
  • আপডেট Wednesday, June 7, 2023
  • 158 জন দেখেছে

বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ৭জুন বুধবার ঐতিহাসিক ছয় দফা দিবস জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ সৌমিত্র শেখর। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ  কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল।

এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব শাহরিয়ার মুহাম্মদ রাহাত খান, এইচ এম ফারুক, জেলা যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।উল্লেখ্য যে, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর