August 24, 2026, 1:16 pm

গাজীপুরে পোশাক শ্রমিক হত্যার ঘটনায় মূলহোতাসহ ৪জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Thursday, July 3, 2025
  • 83 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়ীতে চোর সন্দেহে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছেন-১। মোঃ রাশেদুল হাসান (মেকানিক্যাল ইনচার্জ), পিতা-মো: ছারোয়ার হোসেন, সাং-দুগালী গালা, থানা-শাহাজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ২। মো: শামীম আহমেদ (সিকিউরিটি গার্ড) , পিতা-মো: সোনা মিয়া, সাং-হলদিয়া, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল ৩। কাওছার হোসেন (মেকানিক্যাল ইনচার্জ) পিতা-আব্দুস সামাদ, সাং-হারিয়া কাহন, থানা-সাথিয়া, জেলা-পাবনা এবং পূর্বের গ্রেফতারকৃত আসামী ৪। মো: বেল্লাল হোসেন। আজ বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।
র‌্যাব জানায়, গত ২৭ জুন গাজীপুর কোনাবাড়ী সাকিনস্থ গ্রিনল্যান্ড লিমিটেড কারখানার ভিতরে গ্রেফতারকৃত আসামীরা ভিকটিম গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর মেকানিক্যাল মিস্ত্রি হৃদয় (১৯) কে চোর সন্দেহ করে তার হাত-পা রশি দিয়ে বেঁধে সারারাত মারপিট করে শরীরের বিভিন্ন অংশে নীলা-ফুলা ও গুরুতর জখম করে হত্যা করে। হত্যার পর বিষয়টি গোপন রাখার উদ্দেশ্যে পরিবারকে না জানিয়ে লাশটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে।
সহকর্মীর মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা কোনাবাড়ী এলাকার টাঙ্গাইল টু গাজীপুরগামী মহাসড়ক অবরোধ করে হত্যার রহস্য উদঘাটন পূর্বক খুনিদের শাস্তির দাবিতে আন্দোলন করেন। এরপর থেকেই কারখানা কর্তৃপক্ষ বর্তমানে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায়, বুধবার রাতে র‌্যাব-১ গাজীপুর ও র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ থেকে মামলার তদন্তেপ্রাপ্ত আসামী গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর মেকানিক্যাল ইনচার্জ মোঃ রাশেদুল হাসানকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন খালকুলা বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাশেদুল হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর সিকিউরিটি গার্ড মো: শামীম আহমেদকে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন হলুদিয়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। উভয়ের তথ্যের ভিত্তিতে অপর আসামী গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর মেকানিক্যাল ইনচার্জ কাওছার হোসেনকে পাবনা জেলার সাথিয়া থানাধীন গৌরিগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, গত ০১ জুলাই র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী বেল্লাল হোসেনকে গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর