July 9, 2026, 12:27 pm

টঙ্গীতে অস্ত্রসহ গুলি উদ্ধার এক যুবক আটক

Reporter Name
  • আপডেট Wednesday, July 2, 2025
  • 91 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব থানা এলাকা থেকে মো: রাকিব হাসান (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় টঙ্গীর আমতলী এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে বলে জানা যায়। সে রাজধানীর মহাখালী সাততলার একটি কোয়ার্টারে বসবাস করেন।
পুলিশ জানায়, রাতে চেকপোস্ট পরিচালনার সময় রাকিব হাসানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আমাদের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি পাওয়া যায়। এটি আমাদের নিয়মিত অভিযান ও অপরাধ দমনে সক্রিয় উপস্থিতিরই ফল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অস্ত্রটির কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। আটক যুবকের সাথে অন্য কোনো চক্র বা অপরাধী গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর