July 9, 2026, 12:27 pm

গাজীপুর মহানগর যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, July 1, 2025
  • 139 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে বাড়ি দখলে নিতে গিয়ে মহানগর যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল গ্রেপ্তার হয়েছেন। ‎তাঁর বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর আরিচপুরে জমি ও বসতবাড়ি দখল করতে যান রুবেল ও তাঁর সমর্থকেরা। এ সময় সংঘর্ষ বাঁধে। তখন রুবেলকে একটি কক্ষে আটক ও তাঁর সমর্থকদের মারধর করা হচ্ছে—এমন তথ্য জানিয়ে জাতীয় জরুরি পরিষেবার ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে রুবেল জমি ও বাড়ি দখলের ঘটনাটির দায় স্বীকার করেন। এদিকে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় তাঁকে (রুবেল) গ্রেপ্তার দেখানো হয়। পরে বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে। ‎মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার অশোক কুমার পাল জানান, রুবেলকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর