May 26, 2026, 2:58 pm

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ

Reporter Name
  • আপডেট Monday, June 30, 2025
  • 91 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রয়োজনে সবাইকে নিয়ে আরেকটি আন্দোলন গড়ে তুলবো। যাতে করে বর্তমান সরকার নির্বাচন দিতে বাধ্য হয়। আজ সোমবার বিকেলে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইইসুফ মাতুব্বর ডাঙ্গীতে কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাকের সভাপতিত্বে কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, যুবদল নেতা লুৎফর রহমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে। তারা কৃষকদের সাথে অবিচার করেছে। কৃষকদের সার-কীটনাশক দেওয়ার কথা বলে তা চুরি করে খেয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশে নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এদেশের মানুষ আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামিয়েছে। এদেশের মানুষ ভোটের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এখন সবাই ভোট চায়। একটি নির্বাচিত সরকার চায়। কিন্তু বর্তমান সরকার নির্বাচন নিয়ে নানা টালবাহানা শুরু করেছে। আমরা কোনো টালবাহানা বরদাস্ত করবো না। প্রয়োজনে সবাইকে নিয়ে আরেকটি আন্দোলন গড়ে তোলা হবে। কৃষক সমাবেশে নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর