July 9, 2026, 11:10 am

র‍্যাবের পোশাক পরে তেলভর্তি ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ২

Reporter Name
  • আপডেট Wednesday, June 25, 2025
  • 83 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৫৯ লাখ টাকার পামওয়েল ভর্তি একটি ট্রাক ডাকাতির ঘটনায় র‍্যাবের পোশাক পরে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন— নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) এবং ফেনীর ফুলগাজী উপজেলার মাইনুদ্দিন বাবু (৩৮)। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত তেল, ট্রাক, র‍্যাবের পোশাক সদৃশ জ্যাকেট ও ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে।
পুলিশ জানায়, ২১ জুন রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ অয়েল মিলস থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের চরভাবলা এলাকায় পৌঁছালে একদল ডাকাত অস্ত্রের মুখে চালক ও সহকারীকে জিম্মি করে ট্রাক ও মালামাল নিয়ে পালিয়ে যায়। পরদিন ট্রাক মালিক যমুনা সেতু পূর্ব থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রুবেল ও ঢাকার ডেমরার সারুলিয়া থেকে বাবুকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর