July 9, 2026, 2:47 pm

টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে হট্টগোল

Reporter Name
  • আপডেট Tuesday, June 24, 2025
  • 88 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম মেট্রো থানার বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই সদস্য নবায়ন ফরম কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাকিব উদ্দিন সরকার পাপ্পু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। সঞ্চালনায় ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি) ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম।
অপরদিকে সদস্য নবায়ন ফরম কর্মসূচি চলাকালীন নেতাকর্মীদের মাঝে হট্টগোল সৃষ্টি হয়। হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি) ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম উত্তেজিত হয়ে নেতাকর্মীদের উপর চড়াও হয়। এতে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায় পরিস্থিতি শান্ত হলে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর