July 9, 2026, 12:27 pm

পূবাইলে মুক্তিপণের উদ্দেশ্যে ৭ বছরের এক শিশু অপহরণ, প্রতিবেশী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, June 24, 2025
  • 81 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ৭ বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম অজিত রবি দাস (২৮)। তিনি বর্তমানে শুকুন্দীরবাগ এলাকায় শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
জানা যায়, গত ২২ জুন ২০২৫ তারিখ বিকেল অনুমান ৫ টার দিকে শুকুন্দীরবাগ এলাকার বাসিন্দা পূজা রানী দাসের (২৫) ছেলে রিতেশ রবি দাস (৭) কে প্রতিবেশী অজিত রবি দাস আইসক্রিম খাওয়ানোর কথা বলে বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায়। পরে শিশুটির খোঁজ না পেয়ে পরিবার ও স্থানীয়রা এলাকায় ব্যাপক অনুসন্ধান শুরু করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেন।
রাত ৯টা ৩০ মিনিটের দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকা থেকে একটি ফোন আসে, যেখানে জানানো হয় যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারীকে আটক রাখা হয়েছে। পরে শিশুটির আত্মীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং আসামিকে আটক করে শুকুন্দীরবাগে নিয়ে আসেন। রাত ১২টা ৩০ মিনিটের দিকে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অজিত স্বীকার করে যে, ভিকটিমের পিতা ইতালি প্রবাসী হওয়ায় তিনি ধারণা করেছিলেন যে মুক্তিপণ আদায়ের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব। সেই উদ্দেশ্যেই সে শিশুটিকে অপহরণ করেছিল। ঘটনার পরদিন আজ ২৩ জুন বাদী পূজা রানী দাস পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলাটি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ (বাংলাদেশ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায়) হিসেবে গ্রহণ করে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পূবাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি বর্তমানে নিরাপদে পরিবারের হেফাজতে রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর