নিজস্ব প্রতিবেদক :: বিএনপি দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র প্রভাবশালী নেতা মিরন মোহাম্মদ ইলিয়াস।
তিনি আরো বলেন, জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি,ভবিষ্যতে কাজ করে যাবো। ইনশাআল্লাহ। এমপি প্রার্থী মিরন মোহাম্মদ ইলিয়াস ১ নং রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজীবপুর উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সেই সাথে তিনি শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া নুরাগী, দক্ষ সংগঠক এবং রাজনীতিবিদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮- কুড়িগ্রাম-৪ (রাজীবপুর-রৌমারী-চিলমারী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা ক্রমশ দীর্ঘ হলেও তার নাম আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে। তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। সেই সময় থেকেই জনগণের আস্থা, ভালবাসা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজীবপুর ডিগ্রি কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে করছেন।
তিনি আরো বলেন, রাজীবপুর-রৌমারী-চিলমারীর উন্নয়নই হবে আমার অগ্রাধিকার। যদি সুযোগ পায় জনগণের কণ্ঠ হয়ে জাতীয় সংসদে কথা বলবো । চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পানি সুবিধা সম্প্রসারণ, রৌমারী-রাজীবপুর সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, কৃষকদের জন্য কৃষিপণ্য বাজারজাতকরণ কেন্দ্র স্থাপন, তরুণদের জন্য প্রশিক্ষণ ও আইটি সেন্টার, দুর্নীতিমুক্ত ইউনিয়ন ও উপজেলা প্রশাসন গঠননোনয়ন করার চেষ্টা করবো। বিএনপি নেতা মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, আমার লক্ষ্য একটাই-গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দলের বিজয়।