July 9, 2026, 1:48 pm

কালিয়াকৈর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ

Reporter Name
  • আপডেট Sunday, June 22, 2025
  • 68 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান রোববার বিকেলে এক বর্ণাঢ্য গণজমায়েতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলের প্রায় ৫০ হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে তা বাতিলের জোরালো দাবি জানান স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল। তিনি বলেন, “দল পুনর্গঠনের প্রক্রিয়ায় তৃণমূলের মতামত গুরুত্বসহকারে নেওয়া হবে। দলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় সাংগঠনিক কার্যক্রমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ নেতা ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। তারা কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান যেন তৃণমূলের ইচ্ছা ও প্রত্যাশা বিবেচনা করে কমিটি পুনর্গঠন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌর বিএনপির প্রায় ৫০ হাজার নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন, যা দীর্ঘদিন পর এই এলাকায় বিএনপির এমন বড় ধরনের সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানের মাধ্যমে দলীয় সদস্য সংগ্রহের পাশাপাশি সাংগঠনিক শক্তি প্রদর্শন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার বার্তা দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর