July 9, 2026, 1:49 pm

পূবাইলে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • আপডেট Sunday, June 22, 2025
  • 70 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর পূবাইলের মিরের বাজার চৌরাস্তায় চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার সকালে নগরীর ৪১ ওয়ার্ডের কামারগাও এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় এলাকাবাসীরা বলেন, ‘আমরা রাস্তা চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা বাড়ি থেকে বের হতে চাই’। বিগত ৩০ বছরের বেশি সময় ধরে  আমাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছিল একই এলাকার প্রভাবশালী মেজবাহ উদ্দিন। আমাদেরকে চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা করে দেয়ার জন্য স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। অন্যদিকে রাস্তার জন্য পূবাইল থানায় পাল্টা পাল্টি অভিযোগ করেছে। এ বিষয়ে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, উভয় পক্ষকে নিয়ে একটা সুষ্ঠু সমাধান বের করতে সম্মিলিতভাবে কাজ করছি আমরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর