July 9, 2026, 1:33 pm

ফতুল্লা থানা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, June 22, 2025
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির আওতাধীন সাংগঠনিক এলাকা সমূহে বিএনপির সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে পাগলা এলাকার সিসিলি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, একরামুল কবীর মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জুলাই অভুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন হওয়ার পর তাদের দোসররা অনেকেই রয়ে গেছেন। কিন্তু আমরা আইন হাতে তুলে নেইনি। তারা এখনো নিজ নিজ এলাকায় আছেন। আমাদের এই সদস্য সংগ্রহ অভিযানে সেই সব দোসররা যেনো সদস্য হতে না পারে সেদিকে দৃষ্টি রাখবেন। এ ক্ষেত্রে ইউনিট প্রধানরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। যদি ফ্যাসিবাদের কোন দোসর সদস্য হয়, সেটা যদি জানতে পারি তাহলে সংশ্লিষ্ট ইউনিট প্রধানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, বিএনপি অনেক বড় দল। এই দলে অনেক যোগ্য প্রার্থী আছেন সংসদ নির্বাচন করার মতো। তবে চূড়ান্তভাবে দল যাকে মনোনয়ন দেবে আমাদের সবার উচিত তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। সে পর্যন্ত কেউ যেনো দলে বিভেদ সৃষ্টি না করি। যদি কেউ বিভেদ সৃষ্টির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর