July 9, 2026, 1:48 pm

কাপাসিয়ায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে কৃষকদলের বৃক্ষরোপন

Reporter Name
  • আপডেট Sunday, June 22, 2025
  • 87 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে স্মরণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকালে ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মজিবুর রহমান টিক্কার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, ঢাকা দক্ষিণ কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হারুন শিকদার, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কৃষক দলের সদস্য সচিব ফোরকানুল ইসলাম মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল হক, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কৃষক দলের বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়ন ও এলাকায় এ বৃক্ষ রোপণ কার্যক্রম চলবে বলে উপজেলা কৃষক দলের আহবায়ক মজিবুর রহমান খান টিক্কা এ তথ্য নিশ্চিত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর