August 25, 2026, 9:04 am

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১২৩ বাংলাদেশি

Reporter Name
  • আপডেট Thursday, June 19, 2025
  • 200 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সকাল সকাল লিবিয়ার ত্রিপলী থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে ১২৩ জন বাংলাদেশি নাগরিক। বুধবার বিকেল ৬টা ২৫ মিনিটে তারা ত্রিপলীর মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
লিবিয়া এক বিবৃতিতে জানায়, দূতাবাসের ধারাবাহিক ও নিবিড় প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় বিশেষ ফ্লাইটে এই অভিবাসীদের দেশে পাঠানো হচ্ছে। ফ্লাইটটি পরিচালনা করছে বুরাক এয়ার।
দূতাবাস সূত্র আরও জানায়, এসব অভিবাসীর অধিকাংশের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বা বৈধ কাগজপত্র না থাকায় তাদের জন্য নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু করে বহির্গমন ভিসা সংগ্রহ করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর