July 9, 2026, 2:50 pm

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই নারী আটক

Reporter Name
  • আপডেট Thursday, June 19, 2025
  • 172 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিহারি ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত ১২টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত দুই নারী হলেন, ফারজানা আক্তার ও আয়েশা বেগম। তাদের বসতবাড়ি তল্লাশি করে সেনাবাহিনীর পোশাকের কাপড়, বিভিন্ন আকৃতির ১৭টি দেশীয় অস্ত্র, ৮৪ রোল ও ২০০ গ্রাম গাঁজা, নগদ সাত হাজার ১১৩ টাকা, ১১টি মোবাইল ফোন ও একটি ডিজিটাল পাল্লা উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, যৌথবাহিনীর অভিযানে আটক দুই নারীর কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর