July 9, 2026, 2:51 pm

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটত

Reporter Name
  • আপডেট Thursday, June 19, 2025
  • 150 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকার পাটাতন থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় (নাফ নদীর তীরবর্তী স্থানে) অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু শহরের ডেইল পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) ও একই এলাকার মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২) ।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সম্প্রতি নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, এ সময় টেকনাফ সদরের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি নাফ নদী দিয়ে বাংলাদেশি জেলের বেশে বিপুল পরিমাণ মাদক হস্তান্তরের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির অভিযানিক দল ওই নৌকাটিকে ধাওয়া করলে মাদক পাচারকারীরা পালানোর চেষ্টা করে। তখন নৌকাসহ মিয়ানমারের ওই দুই রোহিঙ্গাকে আটক করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এই অধিনায়ক বলেন, পরবর্তীতে বিজিবি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতর লুকানো বিশেষভাবে মোড়কজাত করা ১লাখ ২০ পিস ইয়াবা জব্দ করে। বিজিবি সীমান্ত এলাকায় সব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর