July 9, 2026, 1:37 pm

খুলনায় যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ ইয়াবা উদ্ধার, আটক ৫

Reporter Name
  • আপডেট Tuesday, June 17, 2025
  • 77 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: খুলনা শহরের শিপইয়ার্ড রোডের চানমারি বাজার এলাকায় যৌথ বাহিনীর (সেনাবাহিনী ও পুলিশ) বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলবার, গুলি এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) রাত ২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ অভিযান। যৌথ বাহিনী চানমারি বাজার এলাকার তিনটি বাড়িতে একযোগে তল্লাশি চালিয়ে উদ্ধার করে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২৭০ পিস ইয়াবা।
অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলেন—মো. রাজু আহমেদ, জুনায়েদ হোসেন মুন্না, মিরাজ, নিরব ইসলাম জিয়া এবং শামীম হোসেন। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর