November 27, 2026, 3:11 am

ঝিনাইদহের কালীগঞ্জে ১৬ ককটেল ও সরঞ্জামসহ আটক ১

Reporter Name
  • আপডেট Tuesday, June 17, 2025
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে ১৬ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ রাজ্জাক মোল্লা নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে ১৬ ককটেলসহ তাকে আটক করা হয়। আটক রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। ওই সময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬টি ককটেল ও ককটেল তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর