October 12, 2026, 12:10 pm

মঙ্গলবার শুরু গল টেস্ট আছে বৃষ্টির সম্ভাবনা, তিন স্পিনারে একাদশ সাজাবে বাংলাদেশ!

Reporter Name
  • আপডেট Monday, June 16, 2025
  • 172 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে। গলে আগামীকাল (মঙ্গলবার) থেকে মাঠে গড়াচ্ছে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়। গলের পিচ ঐতিহাসিকভাবেই স্পিন সহায়ক। স্পিনাররা এখানে বাড়তি সুবিধা পান। তাই টাইগার একাদশে দেখা যেতে পারে তিন স্পিনারকে। এতে করে বাংলাদেশ ফিরে যেতে পারে পুরোনো ফর্মুলায়, তিন স্পিনারের সঙ্গে মাত্র একজন পেসার!
যদিও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের হালকা জ্বর কিছুটা উদ্বেগ তৈরি করেছে, তবে তিনি ফিট থাকলে স্পিন-ত্রয়ী হিসেবে তার সঙ্গে থাকবেন নাইম হাসান ও তাইজুল ইসলাম। বাকি স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন উদীয়মান হাসান মুরাদ।
অন্যদিকে, শ্রীলঙ্কা দলের চারটি পরিবর্তন আনা হয়েছে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা দল থেকে। অবসর নিয়েছেন দিমুথ করুণারত্নে, ইনজুরিতে ছিটকে গেছেন লাহিরু কুমারা এবং দল থেকে বাদ পড়েছেন রমেশ মেন্ডিস ও নিশান পীরিস। অভিষেক হতে পারে লাহিরু উদারার, আর স্পিন ও পেসের ভারসাম্য রাখতে দেখা যেতে পারে মিলান রত্নায়েকে ও আকিলা ধনাঞ্জয়াকে।গলের উইকেটে শুধু স্পিনাররাই রাজ করেন এমন নয়। সময়ে সময়ে ব্যাটারদেরও আধিপত্য দেখা গেছে। চলতি বছরের শুরুতেই যেমন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টে ৬০০+ রান করা ইনিংস রয়েছে।
এদিকে গলে পাঁচ দিনের টেস্টে দুশ্চিন্তা হতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এক পেসার নিয়ে নেমে পড়লে বিপদেও পড়তে পারে বাংলাদেশ। তাই একাদশ নিয়ে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজম্যান্টকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর