July 9, 2026, 1:49 pm

জিয়াউর রহমানের স্মরণে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘জিয়া ট্রি’ গাছের চারা বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, June 14, 2025
  • 142 জন দেখেছে

শারমিন আক্তার:: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘জিয়া ট্রি ‘ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বিকেলে মহানগর বিএনপির অফিসের সামনে ‘জিয়া ট্রি’ গাছের চারা থানা, ওয়ার্ড ও কলেজ শাখা ছাত্রদলের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ থানা ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তৃতারা বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বনির্ভরতা এবং পরিবেশ সচেতনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গাছ লাগানো মানেই ভবিষ্যতের জন্য বিনিয়োগ। এই ‘জিয়া ট্রি’ বিতরণের মাধ্যমে আমরা আমাদের নেতার স্মৃতিকে স্মরণ করছি এবং একই সঙ্গে পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর