July 9, 2026, 2:46 pm

টঙ্গীতে জলবদ্ধতা নিরসনে এলাকাবাসীর বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Tuesday, June 3, 2025
  • 74 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরের গাজীপুরা বাশপট্টি এলাকার শতবর্ষ পুরাতন একটি প্রধান ড্রেন বেআইনিভাবে বন্ধ করে দেওয়ার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকার বাসিন্দারা। আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ১০ টায় গাজীপুরা বাশপট্টি এলাকার সামনে ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জলাবদ্ধতায় পতিত গাসিক ৫১,৫২,৫৩, এবং ৫৪ নং ওয়ার্ড বাসিন্দারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বক্তরা অভিযোগ করে বলেন, কিছু ফ্ল্যাট ব্যবসায়ী নিজেদের স্বার্থ হাসিলের জন্য দীর্ঘদিনের এই গুরুত্বপূর্ণ ড্রেনেজ পথটি পানি প্রবাহের গতি রোধক চুঙ্গা দিয়ে ড্রেন বন্ধ করে দেন। এতে করে চারটি ওয়ার্ডের লক্ষাধিক মানুষ বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে মানবতার জীবনযাপন করেন। পানি প্রবাহের গতি স্বাভাবিক রাখতে চুঙ্গা সরিয়ে দেওয়া জন্য বার বার তাদের কাছে
অনুরোধ করলেও তারা তা কর্নপাত করেননি। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার পর সিটি কর্পোরেশন তাদের নোটিশ পাঠিয়েছে ড্রেনের উপর থেকে অবৈধ চুঙ্গা সরানোর জন্য কিন্তু তাতেও কোন কাজ হয়নি।
জলবদ্ধতার কারনে স্কুল কলেজ বন্ধ রাখতে হচ্ছে বাচ্চাদের লেখা পড়া ব্যাহত হচ্ছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না, কাজে কর্মে যোগ দিতে পারছে না, ব্যবসায়ীরা দোকানপাট খুলতে পারছেনা। এলাকাবাসীর জীবন ও সম্পদ আজ হুমকির মুখে। এই ড্রেন অবৈধভাবে বন্ধ করে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তা জনস্বার্থবিরোধী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অন্যথায়, ডেঙ্গু, জলবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি ও জীবন-জীবিকার সংকট ভয়াবহ রূপ নিতে পারে।
এসময় বক্তরা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, যদি সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মাহাবুব আলম শুক্কুর, ৫৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপি সাবেক সভাপতি শেখ মোঃ আালেক, ৫৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ সুমন , টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, টঙ্গী পশ্চিম থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আমির হোসেন , ৫৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনিসুর রহমান শিপন, ৫১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল সাওার মিয়া, ৫১ নং বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন, ৫৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাজল মন্ডল, যুবদল নেতা শেখ মোহাম্মদ শামীম রেজা, কৃষক দলের জালালসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক সহ ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর