July 9, 2026, 12:27 pm

টঙ্গীতে ৫৫ নং বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Sunday, June 1, 2025
  • 238 জন দেখেছে

শারমিন আক্তার:: গাজীপুরের টঙ্গীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে গাসিক ৫৫নম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাকেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর , টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারন সম্পাদক গাজী সালাউদ্দিন, স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, সেলিম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক, রাতুল ভুঁইয়া, বিএনপি নেতা আল আমিন হোসেন, জামাল উদ্দিন, ছাত্রদল নেতা আরিফিন সিদ্দিকী বুলবুল প্রমূখ। সভা শেষে বিশেষ দোয়া ও তিন সহস্রাধিক সাধারণ মানুষের তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর