July 9, 2026, 1:34 pm

৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Sunday, June 1, 2025
  • 207 জন দেখেছে

মো: জাফর আলী :: টঙ্গীতে ৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ প্রেসিডেন্ট আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ নিশাত মাহমুদ জালালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক মো. রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, টঙ্গী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুর আলম শুক্রুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব, টঙ্গী সরকারি কলেজ সাবেক ভিপি মো. আসাদুজ্জামান নুর, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আবু বকর সিদ্দিক।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রাতুল ভুইয়া, ৫৪নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, মনিরুল জামান মনির, ইমাম উদ্দিন, আব্দুল সালাম বেপারী, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন বেপারী, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুল রহমান শিপন।
প্রধান অতিথি তার বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল্যবোধ ও আদর্শ চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে নেতাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান। শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়ক নন, বরং একজন সংগ্রামী মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল রাষ্ট্রদর্শনের পথিকৃৎ ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের সার্বভৌমত্ব, স্বনির্ভরতা ও গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান আজও প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের রাজনীতিকদের তার জীবনাদর্শ ও কর্মপন্থা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মত দেন বক্তারা। আলোচনা সভায় আরও বলেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের মূল নির্যাস। এ সময় জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানানো হয়। আলোচনা সভায় ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও গনভোজের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর