July 9, 2026, 7:31 am

কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি বাবা-মা

Reporter Name
  • আপডেট Saturday, May 31, 2025
  • 95 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির সময় বাড়িতে অবস্থান করছিলেন আবিদা সুলতানার বাবা নাজমুল আলম ও মা। সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘরে তাণ্ডব চালায়। ডাকাতেরা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে, ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এবং তিনতলা ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালায়।
নাজমুল আলম জানান, “ডাকাতরা ঘরে ঢুকেই আমার হাত-পা বেঁধে ফেলে এবং স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে। তারা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নেয়।” তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের একটি টিম শনিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর