July 9, 2026, 7:30 am

‘নির্বাচন বিলম্বিত হলে নতুন ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে’

Reporter Name
  • আপডেট Saturday, May 31, 2025
  • 94 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বিলম্ব হলে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। তাই দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আজ শনিবার (৩১ মে) সকালে শহরের পৌর মুক্ত মঞ্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বইমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমানে দেশে যে আইনশৃঙ্খলার অস্থিরতা বিরাজ করছে, তা শুধুমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই নিয়ন্ত্রণ সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকার যত কথাই বলুক না কেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে না।’
তিনি আরও বলেন, ফ্যাস্টিট আওয়ামী সরকার পতনের আন্দোলনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যারা এক সাথে আন্দোলন করেছে প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচন চায়। বর্তমানে নির্বাচন ঘিরে কেন বিএনপিকে নিয়ে এ ধরনের আলোচনা হচ্ছে তাতে সন্দেহ রয়েছে।
আলোচনার এক পর্যায়ে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি শহীদ জিয়াউর রহমানের জীবন ও আদর্শ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান এবং সবাইকে তার কর্মময় জীবনের ওপর লেখা বই পড়ার পরামর্শ দেন। পরে নেতাকর্মীরা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জীবনীভিত্তিক বই সংগ্রহ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহসভাপতি এবিএম মমিনুল হক মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর