July 9, 2026, 8:43 am

জিয়াউর রহমান একজন রাজনৈতিক নেতা ছিলেন না তিনি স্বাধীনতা যুদ্ধে এক সাহসী সেনানায়ক : সালাহ উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Saturday, May 31, 2025
  • 66 জন দেখেছে

শারমিন আক্তার:: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীর আমতলী কেরানিরটেক এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টায় আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা ৪৬নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোঃ আব্দুল আলীর সভাপতিত্বে এবং মোহাম্মদ মমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো: সালাউদ্দিন সরকার।
আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ সালাউদ্দিন সরকার বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধে এক সাহসী সেনানায়ক এবং দেশগঠনে এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। আজ তাঁর আদর্শকে সমুন্নত রাখাই আমাদের প্রধান দায়িত্ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো: শরাফত হোসেন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো: মোখলেছুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা জসিম উদ্দিন বার্ট, মো: রুবেল, মো: শিপন, মো: মঞ্জুর হোসেন, শহীদ মিয়া, জমশেদ মিয়া, রাকিব আলী, শাহদাত আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মীসহ এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর