মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ থেকেঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দশ কেজি হারে বিনা মূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হয়।২৮শে মে বুধবার রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআব্দুল আলী ফকির খাদ্যশস্য তুলে দেন।এসময় রাজিবপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সোহাগ মিয়া,উপ-সহকারী কৃষি কমকর্তা মোঃরফিক উদ্দিন ভৃইয়া,রাজিবপুর ইউনিয়নের সহকারি সচিব মো তামিম মিয়া,মোঃআব্দুল মতিন, মিলাদুন রশিদ ফকির সহ ইউনিয়নের সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।