July 9, 2026, 10:52 am

কারিতাস উদ্যম প্রকল্প টঙ্গী অফিসের উদ্যোগে নেটওয়ার্ক ফোরাম সভা

Reporter Name
  • আপডেট Tuesday, May 27, 2025
  • 82 জন দেখেছে

শারমিন আক্তার:: ভেজাল খাদ্য ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কারিতাস বাংলাদেশের উদ্যম প্রকল্প, টঙ্গী অফিসের উদ্যোগে মঙ্গলবার আকাল মাহমুদ স্কুল প্রাঙ্গণে নেটওয়ার্ক ফোরাম সভার আয়োজন করা হয়। উক্ত সভায় স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণকারী অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন মো. যোবায়ের আলম-সমাজসেবা কর্মকর্তা, মোহাম্মদ আলী জিন্নাহ-ইনচার্জ, টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি, নিশাত ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাতেন, ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজের স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন, সুলতানা আক্তার, প্রতিনিধি, ব্লাস্ট, সাবিয়া সুলতানা, জেলা কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, রুমা আক্তার, সবুজে অভিযান বাংলাদেশ, মমিনুর রহমান মমিন-কর্মজীবী নারী, শাহিনা আক্তার-নগর মাতৃসদন হাসপাতাল, রাব্বানী সরকার- ম্যানেজার শক্তি ফাউন্ডেশন, হ্যাভেন স্কুলের প্রধান শিক্ষক ইকবাল বাহার, সাজেদা ফাউন্ডেশনের টিম লিডার মনিরুল ইসলাম, হাসান ডায়াগনস্টিকের ম্যানেজার রাজিব হোসেন, পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সেলিম মিয়া, টঙ্গী রেলওয়ে শিশু নিকেতন প্রধান শিক্ষিকা হ্যাপী আক্তার, স্থানীয় সমাজসেবক শফিকুল মোল্লা, ক্লাস্টার লিডার কামাল হোসেন, নাসির উদ্দিন বুলবুল-মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জাতীয় সাংবাদিক সোসাইটি, উদ্যম প্রকল্পের মাঠকর্মকর্তা শফিকুল ইসলাম, দিলদার হোসেন, মুন্নী আক্তার, সাকি রায় প্রমুখ। সভায় বক্তারা একমত হয়ে বলেন, বর্তমানে ভেজাল খাদ্য ও মাদকের ভয়াবহতা শুধু ব্যক্তির স্বাস্থ্যঝুঁকি নয়, বরং একটি জাতির ভবিষ্যৎকেই হুমকির মুখে ফেলছে। বক্তারা বিশেষভাবে যুবসমাজকে এই ক্ষতিকর প্রবণতা থেকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তারা বলেন, প্রতিদিনকার খাদ্যপণ্যে রাসায়নিক মিশ্রণের কারণে জনগণের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তরুণ প্রজন্ম মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে, যা সমাজের জন্য চরম উদ্বেগজনক। বক্তারা সবাই সম্মত হন যে, শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সংস্থা, সামাজিক সংগঠন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ভেজাল খাদ্য ও মাদকের কুফল সম্পর্কে জানানো এবং তাদের পরিবার ও সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, শুধু অভিযান চালিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, আমাদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ভূমিকা নিতে হবে। সাবিয়া সুলতানা জানান, “নারী ও শিশুর স্বাস্থ্যরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ অপরিহার্য। এই ইস্যুতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জরুরি।
শিক্ষক শাহাবুদ্দিন বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, জীবনদায়ী সচেতনতা শিক্ষা দেওয়া সময়ের দাবি। নেটওয়ার্ক ফোরাম সভাটি একটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভেজাল খাদ্য ও মাদকের বিরূদ্ধে একটি সামাজিক আন্দোলন গঠনের মঞ্চ তৈরি করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বিত পরিকল্পনা এবং প্রতিশ্রুতি ভবিষ্যতে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থায় সহায়ক হবে বলে প্রত্যাশা করা যায়। কারিতাস উদ্যম প্রকল্প এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর