October 3, 2026, 5:45 pm

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল: জন কিরবি

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক ::
  • আপডেট Tuesday, June 6, 2023
  • 144 জন দেখেছে

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবিচল বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি। সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেসম্যান। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জন কিরবি বলেন, এ চিঠির বিষয়ে আমি অবহিত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা অবিচল রয়েছি। সে লক্ষ্যেই স্টেট ডিপার্টমেন্ট থেকে সম্প্রতি একটি থ্রি সি ভিসানীতি ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্তকারী ব্যক্তিদের ভিসা দেওয়া সীমাবদ্ধ করবে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেসম্যান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর