July 9, 2026, 12:10 pm

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, May 26, 2025
  • 68 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় রুবেল হোসেন নামের নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২ টার দিকে এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগকর্মী রুবেল হোসেন শিবনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
এ সময় তার দোকান থেকে কয়েকটি ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, একটি ককটেল, লোহার রড ও রেললাইনের পাথর উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নেয় রুবেল হোসেন। সেই দোকানে আসবাবপত্রের কাজ চলছিল। সোমবার সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামের একজনকে মারধর করে রুবেল হোসেন। এরপর তার দোকান থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারের সময় রুবেল হোসেনের মা দোকানে উপস্থিত ছিল। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক হাসান আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই দোকান থেকে কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি কালো রঙের টেপ জড়ানো বস্তু উদ্ধার করা হয়েছে। সেটি বিস্ফোরক জাতীয় কিনা পরীক্ষা করে বলা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর