July 9, 2026, 1:33 pm

টঙ্গীর এরশাদ নগর এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা : কাউন্সিলর প্রার্থী কামরুল ইসলাম কামু

Reporter Name
  • আপডেট Saturday, May 24, 2025
  • 133 জন দেখেছে

শারমিন আক্তার:: গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা যুবদল নেতা ও ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামু। শুক্রবার বিকালে নগরের ৬ নং ব্লকে ওয়ার্ডে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু বলেন,এই এরশাদ নগরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এরশাদ নগরের মানুষের শান্তি ও নিরাপত্তা আমার অঙ্গীকার। কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে এখানে ঠাঁই দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এরশাদ নগরকে একটি আদর্শ আবাসিক এলাকায় রূপান্তর করব। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন এবং রাতের পাহারা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ও স্থানীয় স্বেচ্ছাসেবক টিম গঠনের পরিকল্পনা রয়েছে।
এছাড়া জলাবদ্ধতা নিরসনে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা, ডেঙ্গু রোগ প্রতিরোধ  এবং আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে বজ্র অপসারণের  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

পরিশেষে তিনি বলেন বলেন, আগামীত নির্বাচনে আমি এরশাদ নগর ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে ভোট দিবেন। ভোট আপনার অধিকার, আপনার আমানত। টাকার লোভে ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা। সততার পক্ষে ভোট দিন, দেশের পক্ষে সিদ্ধান্ত নিন। আপনার ভোট, আপনার শক্তি। সভায় স্থানীয় যুব সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, ও অভিভাবকরা তার বক্তব্যকে স্বাগত জানান এবং কামরুল ইসলাম কামুর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবর রহমান মাষ্টার, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর যুবদল এর সাবেক সদস্য মোঃ আলাউদ্দিন কন্ট্রাক্টর, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন স্বপন, ২নং ব্লক বিএনপির সাধারণ সম্পাদক মনসুর কন্টাকটর, ২নং ব্লক যুবদল এর সাধারণ সম্পাদক আশেক আলী, ১নং ব্লক যুবদল এর সাধারণ সম্পাদক মনির হোসেন, ৪নং ব্লক বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হামিদ চাকলাদার, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রমজান আলী বাবু, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-প্রশিক্ষণ সম্পাদক আবুল খলিফা,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য আব্দুল জলিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর