October 5, 2026, 5:02 am

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, June 5, 2023
  • 182 জন দেখেছে

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। আজ সোমবার (৫ জুন) ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার তথ্য নিজেই নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমার বিশ্বাস দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। আমি তরুণদের নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি। আমার জনপ্রিয়তাও রয়েছে। আমি নির্বাচনে সফল হবো বলে আশাবাদী।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়ক ফারুক। পরে তার আসন শূন্য ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর