October 9, 2026, 8:58 pm

কাপাসিয়ায় মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ সদস্য আহত

Reporter Name
  • আপডেট Thursday, May 22, 2025
  • 100 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বুধবার দিবাগত রাতে মাদক কারবারিদের ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর গ্রামের মো. মেজবাহ উদ্দিনের বাড়িতে তার ছেলে মাদক বেচাকেনা করছেন—এমন সংবাদ পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার সময় কাপাসিয়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। মাদক কারবারিদের হামলায় এসআই মনিরুল ইসলাম ও বিশেষ আনসার মনিরুজ্জামান আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর মাদক কারবারিরা হামলা করে। হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করে কাপাসিয়াকে মাদকমুক্ত করতে পুলিশের জোরালো অভিযান চলমান রয়েছে। এ হামলার ঘটনায় জড়িতদের খুব দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর