শারমিন আক্তার:: গাজীপুর মহানগরীর টঙ্গী (পশ্চিম) থানাধীন ৫৩নং ওয়ার্ড ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এই বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ৫৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম, ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আনিসুর রহমান শিপন, ৫৩নং ওয়ার্ড ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ৫৩নং ওয়ার্ড ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এম এ লতিফ, টঙ্গী ঔষধ ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন বাবুল, টঙ্গী পূর্ব থানা টঙ্গী ঔষধ ব্যবসায়ী সমিতি সভাপতি শাহাদাত হোসেন কাজল, ৫৩নং ওয়ার্ড ঔষধ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নাসির উদ্দিন মাস্টার, সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক হাজী এম আব্দুল মান্নান, সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব হাজী মো: আক্তারুজ্জামান প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে টঙ্গী ঔষধ ব্যবসায়ী সমিতি সভাপতি নাসির উদ্দিন মাস্টার এবং সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ও সিনিয়র সহ-সভাপতি এম এম মান্নান নির্বাচিত করা হয়। এ সময় ঔষধ ব্যবসায়ী সমিতির ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।